1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে

নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেবে বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৮ Time View

টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দুর্ঘনায় নিহত দুই সেনা ও তিন বিজিবির সদস্যদের তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিজিবি।

বুধবার পৌনে ৫ টার সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ টাঙ্গাইলের ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকার সিএমএইচে আহতদের খোঁজ খবর নেওয়ার পর তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন। হতাহতদের সরকারি নিয়ম অনুযায়ী যা যা প্রাপ্য ও প্রয়োজন তার সবই সরকার করবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, নিহত ৫ জনের মধ্যে ৩ জন বিজিবি সদস্য। তারা হলেন- মোহাম্মদ আলী, সুফিয়ান ইকরাম ও আনোয়ার হোসেন। এরা সবাই বিজিবি-৩ ব্যাটালিয়নের সদস্য।

এ ছাড়াও নিহত ২ সেনা অফিসার হলেন- ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু এবং ২০তম বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ।

বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আরো বলেন, নিহত সকলকে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তাদের মৃতদেহ ময়নাতদন্ত এবং কিছু দাপ্তরিক কাজ শেষে আগামীকাল জানাযা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনদের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় আহত ১৪ জনের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ৪ জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে।

তিনি আরো জানান, কি কারণে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ