1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিল যুক্তরাষ্ট্র সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয় ‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গানের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদনমাধ্যমের জনপ্রিয়তা কমেনি। বরং ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নাটকের চরিত্র ও কাহিনি নিয়ে আলোচনা। এমনকি বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধভাবে নাটক দেখার অনুষ্ঠান।

সম্প্রতি ভারতীয় রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নাজাত’-এর একটি প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জনের জন্য ব্যক্তিগত এই আয়োজনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি।

নাটকটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বেঙ্গালুরুর অন্তত দুটি প্রদর্শনী পুলিশের আপত্তিতে বাতিল করতে হয়েছে। তবে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক বাধা সত্ত্বেও দর্শকদের আগ্রহ কমেনি। নাটকের আবু বকর চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক উচ্ছ্বাস।

পাকিস্তানি বিনোদনমাধ্যম এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজার দাবি, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তার ভাষায়, ‘এ যুগে কোনও কনটেন্ট দেখার সুযোগ কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না।’

২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের সব গান, সিনেমা ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা দেয়। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি; তবে অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। একই বছরের ৮ মে নিষেধাজ্ঞা কার্যকরের দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল বলে জানিয়েছে পর্যবেক্ষক প্রতিষ্ঠান টপ১০ভিপিএন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার মিল পাকিস্তানি নাটককে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। পাশাপাশি মুসলিম চরিত্রের তুলনামূলক স্বাভাবিক ও অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনাও দর্শকদের আকৃষ্ট করছে।

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মনে করেন, প্রযুক্তির পরিবর্তনে নিষেধাজ্ঞা কার্যকর রাখা কঠিন। তার মতে, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি দীর্ঘদিন ধরে দুই দেশের মানুষের মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।সূত্র: [আল-জাজিরা](https://www.aljazeera.com/news/2026/11/27/you-cant-stop-it-indians-embrace-pakistani-dramas-defying-bans)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ