1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

নিরাপত্তার স্বার্থে বন্ধ চবির শাটল ট্রেন চলাচল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ২৬৩ Time View

14কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে তার অনুসারীরা। এর ফলে গত দুইদিন সিডিউল বিপর্যয়ের শিকার শাটল ট্রেনটি।

এর পাশাপাশি ট্রেনে ভাঙচুর ও ট্রেন সংশ্লিষ্টদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে দিয়াজের অনুসারী নেতাকর্মীরা। তাই নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ষোলশহর স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জাগো নিউজকে বলেন, গত দুই দিনের ঘটনা প্রবাহে রেলের নিরাপত্তার স্বার্থে আমরা ট্রেন চলাচল বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো চলাচল শুরু করবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাইজার রনি জাগো নিউজকে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান দিয়াজ ভাই আত্মহত্যা করতে পারেন না। এ ময়নাতদন্ত রিপোর্ট আমরা মানি না। যতদিন পর্যন্ত সুষ্ঠু তদন্ত হবে না ততদিন আন্দোলন চলতে থাকবে।

এদিকে, সকাল থেকে ট্রেন চলাচল না করায় বিশ্ববিদ্যালয়গামী হাজারো শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। অনেক বিভাগের পূর্ব নির্ধারিত ক্লাস পরীক্ষা থাকায় তাদের বিকল্প উপায়ে বাসে আসতে হচ্ছে। এ সুযোগে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।

অন্যদিকে, শহর থেকে শিক্ষকদের আনতে যাওয়ার পথে `চট্টমেট্রো-ট ১১০৭` শিক্ষক বাসের মাসুদ ও মনির নামে চালক এবং তার সহযোগীকে তুলে নিয়ে গেছে কয়েকজন দুর্বৃত্ত। ফতেয়াবাদের জামতল এলাকায় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তারা আরো ৫/৬টি বাসের চাবিও নিয়ে নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক ড. শফিউল আযম জাগো নিউজকে বলেন, চালক ও সহযোগীর সঙ্গে মোবাইলে কথা হয়েছে তারা সুস্থ আছে। তাদের এক জায়গায় বসিয়ে রেখেছে দুর্বৃত্তরা। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শহর থেকে কোনো শিক্ষক বাস বিশ্ববিদ্যালয়ে আসেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জাগো নিউজকে বলেন, আমি ব্যস্ত আছি। ট্রেন বন্ধ থাকার বিষয়টি জানি না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ