1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

নারীর কান ছিঁড়ে দুল ছিনতাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ১৪৫ Time View

cinরাজধানীর গুলিস্তানে প্রকাশ্যে উত্তরণ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী নাজমুন নাহার সীমার কানের লতি ছিঁড়ে দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হযরত গোলাপ শাহ (রহ.) এর মাজারের সামনে এ ঘটনা ঘটে।

সীমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার স্বামীর নাম শেখ সালাহ উদ্দিন। তিনি শ্যামলীর একতা হাউজিংয়ের দুই নম্বর সড়কের ১৭১/এ নম্বর বাড়িতে সপরিবারে থাকেন।

হাসপাতালে আহত সীমা বলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। তাকে বহন করা গাড়িটি গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে পৌছলে এক ছিনতাইকারী জানালা দিয়ে তার কানের দুল টেনে নিয়ে পালিয়ে যায়। এতে তার কানের লতি ছিঁড়ে যায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) আবদুল কুদ্দুস ফকির বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ