1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

নাইজেরিয়ার উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৩ Time View

জলদস্যুরা নাইজেরিয়ার উপকূল থেকে সিংগাপুরের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে। নাইজেরীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন তাদের দু’টি জাহাজ ও হেলিকপ্টার বর্তমানে আবুধাবি স্টার নামের জাহাজটিকে ছিনতাইকারীদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার রাতে ছিনতাইয়ের সময় জাহাজটিতে ২৩ জন ক্রু অবস্থান করছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো বা আইএমবি।

জাহাজটিকে নাইজেরিয়ার লাগোস বন্দর থেকে ছিনতাই করা হয়েছে বলে এর আগে খবর রটে। তবে নাইজেরীয় নৌবাহিনী এ তথ্য অস্বীকার করে বলেছে সাগরে থাকার সময়ই জাহাজটিকে ছিনতাই করা হয়েছে। জাহাজটি এখন সাগরের ২৫ কিলোমিটার ভেতরে অবস্থান করছে বলে জানা গেছে।

আইএমবির এক মুখপাত্র জানান জাহাজের ক্রুরা জলদস্যুদের হাত থেকে বাঁচতে জাহাজের একটি নিরাপদ কক্ষে আশ্রয় নিয়েছেন। একই জলদস্যু চক্র গত মাসে টোগোর উপকূল থেকে দু’টি তেলবাহী জাহাজ ছিনতাই হওয়ার সঙ্গেও জড়িত বলে জানিয়েছে আইএমবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ