1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

ধারাবাহিক দরপতনে চলছে লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
  • ৩১৯ Time View

4039সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গত ২০ জানুয়ারি থেকে টানা চার কার্যদিবস দর পতন হয়েছে দেশের পুঁজিবাজারে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর সকাল ১১টা ৪৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬১৫ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১৩২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১২৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ