1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৪৩ কোটি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৯২ Time View

1994সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ওঠানামার মধ্য দিলে চলছে লেনদেন। বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকায় লেনদেন হয়েছে ২৪৩ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৮ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭২ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে মাত্র ২৪৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে বেলা ১২টা ৬ মিনিটে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭০৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ