1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

দেশে ভ্যাকসিন নিলেন ৪৩ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৯ Time View

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ শনিবার (১৩ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৩ লাখ চার হাজার ২৫৯ জন। আর আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৮৬ হাজার ১৩২ জন। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৮৮৫ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।
যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন এবং নারী ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৯ হাজার ২৩৬ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ১৬৯ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৭৮৫ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২০ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে দুই হাজার ২১১ জন আর সিলেট বিভাগে দুই হাজার ৭৯৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ