1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১০১, শনাক্ত ২৯৪৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট ১০১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪৮। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ