1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

দুর্বলতার ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় জঙ্গিরা : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৭৫ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দীর্ঘদিন পরিকল্পনা করে জঙ্গিরা পালিয়েছে। আমাদের দুর্বলতার ফাঁকফোকর দিয়ে এরা বেরিয়ে গেছে, এটা যথার্থই।
আজ মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগারে ৬০তম ব্যাচ কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই দুর্বলতা কে তৈরি করে দিল, কারা এ জন্য দায়ী, কাদের গাফিলতি আছে সেজন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এখনো রিপোর্ট দেয়নি। রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে নবীন কারারক্ষীদের সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি খোলা জিপে চড়ে প্যারেডস্থল পরিদর্শন করেন এবং মার্চপাস্ট উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সচিব মো.আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারা মহপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক।
অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের মধ্যে বেস্ট ফায়ারার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেন মেহেরপুর জেলা কারাগারের নবীন কারারক্ষী মো. ইমানুর রহমান শিপন, ড্রিলে প্রথম স্থান অধিকার করেন নরসিংদী জেলা কারাগারের কারারক্ষী মো. রনি দেওয়ান, পিটিতে প্রথম হন খাগড়াছড়ি জেলা কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম।
সব বিষয়ে চৌকস কারারক্ষী নির্বাচিত হন মানিকগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিন্টু ঘোষ।
ছয় মাস মেয়াদি ৬০তম ব্যাচ কারারক্ষীদের এ প্রশিক্ষণ কোর্সে ৩০১ জন কারারক্ষী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কাশিমপুর কারাগারের কর্মকর্তা, কর্মচারী ও কারারক্ষীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ