1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

দিশার সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রেমিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯২ Time View

গত কয়েক মাস ধরেই বলিউডের অন্দরে খবর উড়ছে— ভেঙে গেছে টাইগার শ্রফ আর দিশা পাটানির প্রেম। এ সম্পর্ক ভাঙার পর সাইবেরিয়ার নাগরিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা। দুজনেরই শরীরচর্চার প্রতি ভালোবাসা; আর সেখান থেকেই ঘনিষ্ঠতা। তবে এসব বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষে দিশার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মখু খুললেন অ্যালেক্স।
দিশার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক আলেকজান্ডার অ্যালেক্সের। ২০১৫ সালে দিশা ও আরো কয়েকজনের সঙ্গে ফ্ল্যাটও শেয়ার করেন তারা। বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে আলেকজান্ডার বলেন— ‘দিশা আমার কাছে পরিবারের সদস্যর মতো। প্রতিযোগিতামূলক এই ফিল্ডে যখনই প্রয়োজন হয়েছে আমরা একে-অপরকে পাশে পেয়েছি।’
‘গত কয়েক সপ্তাহ ধরে দেখছি, অনুমানের একটি খেলা চলছে। কিন্তু আমরা জানি সত্যিটা আসলে কী! আমি বুঝি না কিছু মানুষ অন্যের জীবন নিয়ে কেন অনুমান নির্ভর কথা বলে। কেন তারা অন্যকে শান্তিতে বাঁচতে দেয় না। এসব বিষয় দেখে আমরা খুব হাসাহাসি করি।’ বলেন অ্যাকেজান্ডার।
কেবল দিশা নয়, টাইগারেরও ঘনিষ্ঠজন আলেকজান্ডার। জ্যাকি পুত্র আর দিশার কি সত্যিই বিচ্ছেদ হয়েছে? এ বিষয়ে আলেকজান্ডার বলেন, ‘অন্যের বিষয়ে মন্তব্য করার আমি কেউ না। হ্যাঁ, এটা ঠিক যে, আমি দুজনেরই খুব ঘনিষ্ঠ। ওদের দুজনের সঙ্গেই হ্যাং আউট করি।’
২০১৬ সালে ‘বেফিকরা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দিশা। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং গোপনে ছুটি কাটানোর গুঞ্জন শোনা যায়। ২০১৮ সালে ‘বাঘি টু’ সিনেমায় কাজ করেন তারা। ২০২০ সালে টাইগারের ‘বাঘি থ্রি’ সিনেমার একটি আইটেম গানেও পারফর্ম করেন দিশা। এর মধ্যে বহুবার প্রেমের সম্পর্কের গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছেন এই যুগল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ