1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমানমন্ত্রী শাহজাহান কামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৬২ Time View

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের কাছে দায়িত্ব হস্তান্তর করছেন সদ্য বিদায়ী মন্ত্রী রাশেদ খান মেনন।
আজ বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে এসে নিজের দায়িত্ব বুঝে নেন শাহজাহান কামাল।
পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা নতুন মন্ত্রীর সাথে পরিচিত হন।
বিমান মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিযুক্ত রাশেদ খান মেনন কর্মকর্তাদের উদ্দেশ্যে তার সময়কালের কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি নতুন দায়িত্ব পাওয়া বিমান ও পর্যটন মন্ত্রীকে তিনি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময়ে নবনিযুক্ত বিমানমন্ত্রী মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘বাইরে থেকে বিমানের অনেক বদনাম শুনেছি। বিমানকে লাভজনক করা খুব কঠিন কাজ না। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করবো।’
শাহজাহান কামাল বলেন, তিনি বেশি দিন সময় পাবেন না। এর মধ্যে তাকে মন্ত্রণালয়ে আসতে হবে, সংসদে যেতে হবে, আবার এলাকায়ও যেতে হবে। কর্মকর্তাদের সহযোগিতা পেলে কাজ করতে পারবো।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের বিনিময়ে হলেও, আমার রক্ত দিয়ে হলেও বিমানকে লাভজনক করবো।’
এর আগে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাশেদ খান মেননকে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান নতুন নিযুক্ত মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ