1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

তৈরি পোশাক খাতে দুর্ঘটনা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩
  • ১৩২ Time View

Hasina2দেশের পোশাক কারখানা সুরক্ষায় মালিক ও শ্রমিক- উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পোশাক খাতের সবচেযে বড় প্রদর্শনী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, পোশাক খাতে দুর্ঘটনা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দুর্ঘটনা রোধে  আমরা ব্যবস্থা নিয়েছি। ফায়ার সার্ভিস আধুনিকায়ণ করা হয়েছে। ১৮ হাজার ভল্যানটিআরকে প্রশিক্ষণ দিয়েছি। যেকোন দুর্ঘটনায় আওয়ামী লীগ সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

প্রধানমন্ত্রী পোশাক কারখানার মাকিলদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের প্রতি বিশেষ সহানুভূতিশীল মনোভাব দেখাতে হবে। তারা কি খায়-পড়ে এগুলো খেয়াল রাখতে হবে, ছেলেমেয়েদের ভবিষ্যত দেখতে হবে।
পোশাককর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো প্ররোচনায় নিজের কারখানায় ধ্বংসাত্মক কাজ করবেন না। আপনারা কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবেন। এতে আপনারা চাকরি হারাতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, মালিক-শ্রমিক একে অপরের সুবিধা-অসুবিধা দেখবেন- এটাই আমি আশা করি।
বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের গুণগত মান ও উপযোগিতা তুলে ধরার উদ্দেশ্যে গত ২৩ বছর ধরে বাটেক্সপোর আয়োজন করে আসছে বিজিএমইএ। ক্রেতা ও ভোক্তার কাছে এ বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।
স্থানীয় ব্র্যান্ড, পোশাক খাতের পশ্চাৎসংযোগ শিল্প এবং এ শিল্পের বিভিন্ন সেবা প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে তাৎক্ষণিক বিক্রি ও রফতানি আদেশ গ্রহণের ব্যবস্থা থাকছে।
তিন দিনের এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৩ দিনব্যাপী ২৪তম এ মেলার আয়োজন করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ