1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৮ Time View

রাজধানীর তেজগাঁওয়ে একটি ছয়তলা আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ জিতু (২৮) মারা গেছেন। শুক্রবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জিতুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় ইয়াসিন নামের আরও একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে তেজগাঁও এলাকার ২৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, রাত ৯টার দিকে ২৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, তেজগাঁও তেজতুরী বাজার জনতা ফার্মেসি সংলগ্ন ছয়তলা একটি ভবনের তিনতলায় কয়েকজন মিলে মেস করে থাকতেন। রাত ৯টার দিকে তাদের রুমে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন দগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ