1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

তাহলে কি ভেঙেই যাচ্ছে বিপিএলে ছক্কার রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ Time View

মাঠের খেলায় বিপিএলের চলতি আসর আগের অনেক রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তাসকিন। এক মৌসুমে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটাও ভেঙে ফেলেছেন তানজিদ হাসান। এবার এক আসরে মোট ছক্কার রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছে ২০২৪-২৫ বিপিএল।

বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার বর্তমান রেকর্ডটা ২০১৯-২০ মৌসুমে। ওই আসরে ৬২১টি ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটাররা। বিপিএলের ইতিহাসে ৬০০ বা তার বেশি ছক্কা ওই এক বারই দেখেছিল দর্শকরা। পাঁচ বছর আগের সেই রেকর্ডটি ছাড়িয়ে যেতে পারে এবারের আসরে।

প্রথম ৩৬ ম্যাচে এবারের বিপিএল ছক্কা দেখেছে ৫৬৭টি। আগের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ছাড়িয়ে যেতে আর দরকার ৫৫টি ছক্কা। হাতে ম্যাচ রয়েছে ১০টি। তবে চলতি বিপিএলে যে হারে (ম্যাচপ্রতি গড়ে ১৫.৭৫টি ছক্কা) ছক্কা আসছে সেই ধারা বজায় থাকলে কমপক্ষে আরো ১৫০টি ছক্কা হওয়ার কথা এবারের আসরে।
আর যদি তাই হয়, তাহলে ভেঙে যাবে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।

বিপিএলে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা এবার ভেঙে ফেলেছেন তানজিদ হাসান। ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটসম্যান ১০ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা। প্লে-অফ নিশ্চিত না হলেও হাতে থাকা দুই ম্যাচে ছক্কার সংখ্যা আরো বাড়িয়ে নিতে পারবেন এই ওপেনার।

দল হিসেবেও এবার সবচেয়ে বেশি ছক্কা মেরেছে ঢাকা ক্যাপিটালস।
১০ ম্যাচে ৮৮টি ছক্কা হাঁকিয়েছেন দলটির ব্যাটাররা। দুইয়ে থাকা খুলনা ছক্কা মেরেছে ৮৪টি। সাত দলের মধ্যে শুধু পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশাল ছাড়া বাকি দলগুলো ৮০ বা তার বেশি ছক্কা মেরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ