1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

ঢেউহীন নদীতে চলাচলে মজা নেই: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৬ Time View

যে কোনো পরিস্থিতিতেই সরকারকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে- উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে নদীতে ঢেউ নেই, সে নদীতে চলাচলে মজা নেই।’

মন্ত্রী রোববার সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে দেশের জনগণের এ মুহূর্তে প্রত্যাশা অনেক। কিন্তু জনগণকেও বাস্তবের সঙ্গে মিল রেখে প্রত্যাশা রাখতে হবে। তবে, আগামী বর্ষাকালে সওজ’র কোনো সড়কই যানবাহন চলাচলের অনুপযোগী থাকবে না। চলতি শুস্ক মৌসুমেই সেগুলো মেরামত করা হবে।’

যোগাযোগ মন্ত্রী বলেন, ‘নতুন রাস্তাঘাট তৈরির কথাও আপাতত ভাবা হচ্ছে না। এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারের কথাই শুধু ভাবা হচ্ছে’।

মত বিনিময় অনুষ্ঠানে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাংসদ শফিকুল ইসলাম শফি, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হেসেন আলী হাসান, সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ সূর্য, জেলা যুবলীগ সভাপতি মইনুদ্দিন খান চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সওজ’র বিভিন্ন ঠিকাদারি কাজের অনিয়মের তদারকির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই। সওজ’রর চলমান ঠিকাদারি কাজের মনিটরিং করতে আমি কোনো টাস্কফোর্স গঠনে বিশ্বাসী নই। আমি নিজেই মাঠে নেমেছি সেগুলো বাস্তবে মনিটরিং করার জন্য’।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ নসিমন, করিম ও ভটভটি চলাচল বন্ধ করতে হবে। প্রয়োজনে ওই সব যানবাহন চলচালের জন্য ফিডার রাস্তার ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৩৪ কি.মি. মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হবে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ