1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ঢাকা বোর্ডে সেরা উত্তরা রাজউক, দ্বিতীয় মতিঝিল আইডিয়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০১৪
  • ১৬৭ Time View

image_91439মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে এবার সেরা হয়েছে উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ই-মেইল ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে।

এ ছাড়াও যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদরাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও একটি স্পেস দিয়ে পাসের সাল লিখতে হবে। এর পর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ২৭ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবার দেশের ১০টি শিক্ষা বোর্ডে দুই হাজার ৯৪২টি পরীক্ষা কেন্দ্রে ২৭ হাজার ৪৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ