1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ঢাকায় বিশ্বব্যাংকের পর্যবেক্ষক টিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ১২৪ Time View

বহুল আলোচিত পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা এবং দুর্নীতির নথিপত্র নিয়ে রোববার রাত সোয়া ২টায় ঢাকায় এসে পৌছেছে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল।

বিশ্বব্যাংকের এ পর্যবেক্ষক টিমটি ব্যাংকক এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে পৌছান।।

এর কিছুক্ষণ পরই ২.৫৫ মিনিটে দুটি সাদা রঙের গাড়ি যোগে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল হয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় পর্যবেক্ষক টিমটি। এসময় বিভিন্ন মিডিয়ার উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে কোনো কথা না বলেই চলে যায়।  Airport-badal

এ টিমের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস মোরেনো ওকাম্পো, সঙ্গে রয়েছেন টিমথি টং ও রিচার্ড ওন্ডারম্যান। তারা ১৬ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

“৫ অক্টোর পদ্মাসেতুর দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে এ প্যানেল গঠনের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। প্যানেলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন প্রসঙ্গ।”

দুদক সুত্র জানিয়েছে “দুর্নীতির অভিযোগ সম্পর্কে বিগত দিনে দুদককে যৎসামান্য তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। এবার বিশ্বব্যাংকের কাছে থাকা সব ধরনের তথ্য, নথিপত্র হস্তান্তর করবে তারা।“

রোববার প্যানেলের ৩ বিশেষজ্ঞ প্রথমে বৈঠক করবেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান, কমিশনার (অনুসন্ধান) মো. বদিউজ্জামান, কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিনের সঙ্গে। এরপর বৈঠক করবেন দুদকের অনুসন্ধান কমিটির সঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ