1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরলেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে আজ টিভিতে যেসব খেলা দেখবেন (১১ নভেম্বর ২০২৬) তারেক রহমান-এরদোয়ান বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ‘হয়ে উঠবে প্রবাসী খেলোয়াড়রা’ নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঢাকা শহরসহ দেশের ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, সকাল ৬টার পর থেকে সকাল ৯টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি জানান, বিশেষ করে সকাল ৬টার পর থেকে সকাল ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা, গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে রাজধানীতে আজ ভোরে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বুধবার ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল।

রাজধানীর নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই বজ্রবৃষ্টি হয়েছে।

এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ