1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ১০৪ Time View

bsfঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে এনামুল হক (২৫) ও হাসান আলী (১৮) নামে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

ডাবরী সীমান্তের ৩৬৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশের সময় রবিবার রাত ৯টার দিকে ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে এলাকাবাসীর বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

এনামুল ওই উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে ও হাসান একই গ্রামের ইসমাইল আলীর ছেলে।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ-বিন-ইসহাক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ