1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরলেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে আজ টিভিতে যেসব খেলা দেখবেন (১১ নভেম্বর ২০২৬) তারেক রহমান-এরদোয়ান বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে আছে নিউজিল্যান্ড। ফাইনালে যাওয়ার সুযোগ তাদের সামনেই সবচেয়ে বেশি। তাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাফল্য পেতে সম্ভাব্য সেরা স্কোয়াড ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপসরা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে স্কোয়াডে ফেরানো হয়েছে পেসার জ্যাকব ডাফিকে। টম ল্যাথামের নেতৃত্বে ঘোষিত এই শক্তিশালী স্কোয়াডে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন টম ব্লানডেল, ডেবন কনওয়ে ও রচিন রবীন্দ্র। ইংল্যান্ড সফরে ঐতিহাসিক সিরিজ জয়ী দলের ওপরই মূলত আস্থা রেখেছেন কোচ ওয়াল্টার। ওই সফর থেকে বাদ পড়েছেন বেন সিয়ার্স, জাক ফোকস ও উইল ও’রুরকে

টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্ব ও আগামী দিনগুলোর কঠিন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বলেন, ‘এখন থেকে মার্চের মধ্যে আমাদের মোট ১০টি টেস্ট খেলার সূচি রয়েছে, তাই লাল বলের ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনার কোনো কমতি থাকবে না। প্রতিযোগিতায় মূল্যবান পয়েন্ট তো অর্জনের সুযোগ থাকছেই, তবে আমাদের মূল মনোযোগ থাকবে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের সেরা ক্রিকেটটা খেলার দিকে।’

ঘরের মাঠে দর্শকদের সমর্থনের প্রত্যাশা জানিয়ে কোচ ওয়াল্টার আরও বলেন, ‘এই সিরিজের মাধ্যমেই ব্ল্যাকক্যাপসদের জন্য ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের একটি রোমাঞ্চকর গ্রীষ্মের সূচনা হতে যাচ্ছে। হোয়াইট-বল সিরিজে আমরা দারুণ দর্শক সমর্থন পেয়েছি, আশা করছি টেস্টেও সেই ধারা অব্যাহত থাকবে।’

আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার এই লাল বলের লড়াই। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লানডেল (উইকেটকিপার), ডেবন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নেথন স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ