1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

টানা ১১ দিনের ছুটির ফাঁদে দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১২
  • ১৪৯ Time View

আর মাত্র চার কি পাঁচ দিন পর ঈদুল ফিতর। এ ঈদের সরকারি ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে সাধারণত তিন থেকে দিন হয়ে থাকলেও এবার এর প্রায় তিন গুণ সময় ছুটিতে থাকার সুযোগ তৈরি হয়েছে। ঈদ ছাড়াও জাতীয় শোক দিবস, শবেকদর ও নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্তত ১১ দিনের দীর্ঘ ছুটির ফাঁদে পড়ছে দেশ।

এ ঈদের জন্য নির্ধারিত ছুটি আগামী শনিবার ১৯ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও মূলত আগামীকাল বুধবার ১৫ আগস্ট থেকেই টানা ছুটি শুরু হয়ে যাচ্ছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকছে বুধবার। পরদিন বৃহস্পতিবার শবেকদরের ছুটি। এরপর শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। এরই মধ্যে শনি বা রোববার থেকে শুরু হবে ঈদের ছুটি।

এর মানে হলো আগামী মঙ্গলবার পর্যন্ত ছুটি থাকছে ঈদের। এরপর কোনমতে ছুটি নিয়ে বুধ ও বৃহস্পতিবার কাটিয়ে দিতে পারলে শুক্র ও শনিবার ফের নিয়মিত সাপ্তাহিক ছুটি ভোগের সুযোগ পাবেন সরকারি চাকুরেরা। অনেকে এরই মধ্যে ওই দুই দিনের ছুটি পাসও করিয়ে নিয়েছেন।

এর ফলে ১৫ আগস্ট বুধবার ছুটিয়ে যাওয়া চাকুরেরা টানা ১১ দিন ছুটিতে কাটিয়ে আগামী ২৬ আগস্ট কর্মক্ষেত্রে ফিরতে ‍পারবেন।

১১ দিনের টানা ছুঁটির এ ফাঁদ অর্থনীতিসহ দেশের সার্বিক অবস্থার জন্য ইতিবাচক না হলেও আনন্দে ভাসছেন সরকারি চাকুরেরা। পরিবার-পরিজনের সঙ্গে টানা ছুটির আনন্দ উপভোগ করতে এরই মধ্যে অনেকেই পরিবারকে বাড়ি পাঠিয়েছেন আগেই। যারা কোন কারণে এখনও পাঠাতে পারেননি তারাও আজকালের মধ্যেই ঢাকা ছাড়ছেন।

এর ফলে টানা ১১ দিনের জন্য কর্মব্যস্ত রাজধানী ঢাকা অনেকটা নীরব ও ফাঁকা থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ