1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলায় ট্রেন চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

trainjoyজয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলায় জয়পুরহাটের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোরে জয়পুরহাটের উড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে জয়পুরহাট-জামালগঞ্জ রেললাইনের উড়ি মাধপাড়া ব্রিজ এলাকায় ৩৬ ফুট রেললাইন তুলে ফেলা হয়। এ ঘটনা জানার পর ওই রুটের সব স্টেশনগুলোতে তা জানিয়ে দেয়া হয়।

ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

ধারণা করা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইন মেরামতের কাজ শুরু করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ