1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প

জেইন মালিক-সেলেনা গোমেজের সম্পর্ক নিয়ে গুঞ্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

সম্প্রতি হলিউডে সাড়া ফেলে দিয়েছে জেইন মালিক-সেলেনা গোমজের সম্পর্ক। জনপ্রিয় মডেল গিগি হাদিদের সঙ্গে বিচ্ছেদের পরই সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ান গায়ক। নিউ ইয়র্কের একটি রেস্তরাঁয় তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। শুধু তাই নয়, একে অপরের ঠোঁটে ঠোঁট করে চুমু খেতেও দেখা গিয়েছে দুই তারকাকে, তারপরেই জল্পনা শুরু। এবার আসল সত্যিটা সামনে আনলেন জেইনের বোন। ভাইয়ের লাভ লাইফের পর্দা ফাঁস করলেন সাফা আজাদ মালিক।
না সরাসরি মুখ খোলেননি, তবে কিছুটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা রটেছে তার কিছু তো ঘটেছে। সম্প্রতি ভাইয়ের সঙ্গে সেলেনার এই প্রেমের জল্পনার মাঝে তিনি হবু ভাবীর একটি ছবি পোস্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেলেনা গোমজের একটি বিকিনি পরা ছবি শেয়ার করেছেন সাফা। তারপরেই নেটবাসীদের অনুমান জল্পনাই সত্যিই জেইনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সেলেনা।
প্রসঙ্গত, জেইন মালিকের তিন বোন দোনিয়া, ওয়ালিহা ও সাফা। জনপ্রিয় আমেরিকান মডেল গিগি হাদিদের সঙ্গে বিচ্ছেদের পর সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ায় সংগীতশিল্পী। তবে গিগি আর জেইনের একটি মেয়ে আছে। একমাত্র মেয়ের দায়িত্ব দুজনই নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ