1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

জিসিসি নির্বাচনে ৩৬৮ জনের মনোনয়নপত্র বৈধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ১২৮ Time View

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর পদে মোট ৩৬৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচনের রিটানিং অফিসার।

মেয়র পদে একজনের, সাধারণ আসনের কাউন্সির পদে ১৯ জনের এবং সংরক্ষিত আসনের কাউন্সির পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন সোমবার বিকেলে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত ওই সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার তারিক আহমেদ জানান, ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ জন প্রার্থী ও ১৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার ও সোমবার এই দুই দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে নয়জন, সংরক্ষিত কাউন্সির পদে ৮৪ জন, সাধারণ কাউন্সির পদে ২৭৫ জন বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল গত ৩১ মার্চ ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ১২ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে আগামী ১৫ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ