1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

জামায়াতের ‘ঢিলেঢালা’ হরতাল চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ৩০৩ Time View

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ 2মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে প্রতিবাদে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি। সকাল ৯টার পর্যন্ত কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়।
গত শনিবার মধ্যরাতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদের ফাঁসি কার্যকরের পর হরতালসহ ২ দিনের কর্মসূচির ডাক দেয় জামায়াত। এর মধ্যে গতকাল রবিবার গায়েবানা জানাজা ও দোয়া কর্মসূচিও পালন করে তারা।
মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদন আপিলে বিভাগে খারিজ হওয়ার পর গত বুধবারও হরতাল পালন করে জামায়াত। তবে রাজধানী ঢাকাসহ দেশের কোনো জেলাতেই রাজপথে নামতে পারেনি জামায়াত। জামায়াত অধ্যুষিত বলে পরিচিত এলাকাগুলোতে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ ছিল না।
জামায়াত ও শিবিরের একাধিক নেতা নিশ্চিত করেছেন, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে হরতালও ঢিলেঢালা হবে। কেন্দ্রের তরফ থেকেও পিকেটিং করার নির্দেশ নেই। হরতালের সমর্থনে রাজধানীতে ‘সুযোগ বুঝে’ ঝটিকা মিছিল ছাড়া আর কোনো ধরনের পিকেটিংয়ের সম্ভাবনা খুব ক্ষীণ।
আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার কিছু সময়ের পরই এক জামায়াতের ভারপ্রাপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করার প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে হরতাল পালনে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে বলেন, ‘আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি। জালেম সরকার তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আগ মুহুর্ত পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। মৃত্যুর আগ মুহুর্তে থাকা একজন ব্যক্তি সম্পর্কে যারা এ ধরনের মিথ্যাচার করতে পারে, তারা যে কোনো অপকর্মই করতে পারেন।’
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ রাজনৈতিক, প্রতিহিংসামূলক, মিথ্যা ও জাল-জালিয়াত। বাংলাদেশের জনগণ যথাসময়ে সরকারের এ মিথ্যাচারের সঠিক জবাব দিবে ইনশাল্লাহ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ