1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১৪৩৬ মেগাওয়াট বিদ্যুৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

electricity19সরকারের আন্তরিক উদ্যোগের ফলে বিদ্যুৎ খাত এ বছর এক হাজার ৪৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে দেশে ১১ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এতে দেশের ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে স্বল্প মূল্যে সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে এর উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০  মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ মডিউলার পাওয়ার প্লান্ট আগামী মাস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। আগামী এপ্রিল থেকে মেঘনা ঘাট ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল আইপিপি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। আশুগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল পাওয়ার প্লান্ট এ বছরের আগস্টে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। এছাড়া আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল এবং বিবিয়ানা-২, ৩৪১ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল আইপিপি পাওয়ার প্লান্টও এ বছর বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে সূত্র জানিয়েছে।

দেশের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে সরকার বিদ্যুৎ খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সরকার ৪০ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগ নিয়েছে। এছাড়া সরকার কয়লাভিত্তিক একটি বিশাল বিদ্যুৎ প্রকল্পও গ্রহণ করেছে। এর উৎপাদন ক্ষমতা হবে ১০ হাজার মেগাওয়াট। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ