1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতের নিরাপত্তা বাহিনীর চারজন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৫৩ Time View

ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন জম্মু-কাশ্মিরের কুপওয়ারা। শুক্রবার অভিযানের সময় দুষ্কৃতিকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা প্রাণ হারান।

জানা গেছে, আগে থেকেই মৃত ধরে নেয়া হয়েছিল যে সন্ত্রাসবাদীকে, তিনি আচমকা একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে নিরাপত্তাকর্মীদের হতভম্ব করে দিয়ে গুলি চালাতে থাকেন।

সূত্র জানিয়েছে, সিআরপিএফের একজন ইন্সপেক্টর, এক জওয়ান এবং জম্মু-কাশ্মির পুলিশের দুই কর্মীর মৃত্যু হয়েছ। সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল কুপওয়ারা জেলার ল্যাঙ্গেট অঞ্চলের ক্রালকুন্দ গ্রামে। সে সময় আচমকা শুরু হওয়া বন্দুকযুদ্ধে প্রাণ হারান ওই চারজন।

নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দিনের মধ্যে অনেকটা সময়ই মাঝেমাঝেই বন্দুকযুদ্ধের বিরতি চলছিল। কিন্তু নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গিরা যে বাড়িটিতে লুকিয়ে ছিল, তার দিকে এগিয়ে যেতে শুরু করা মাত্রই আবারো গুলি চালাতে আরম্ভ করে লুকিয়ে থাকা জঙ্গিরা।

বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে দু’জন জঙ্গির। বৃহস্পতিবার রাতের দিকে ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। তারপরই শুক্রবার সকাল থেকে সেখানে হানা দেয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এই বন্দুকযুদ্ধে আহত হয়েছেন চারজন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ