1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অবৈধ ঘোষণা হাইকোর্টের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মার্চ, ২০১২
  • ২১৭ Time View

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (এসইসি) ৯ কর্মকর্তার নিয়োগকে উদ্বৃত্ত ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা নির্দেশনাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

একই আদেশে ওই ৯ ব্যক্তিগত কর্মকর্তার মধ্যে থেকে চাকরি বিধি মোতাবেক ২৫ শতাংশ হারে সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এ রায় দিয়েছেন।

জানা গেছে, এসইসি’র ৯ জন ব্যক্তিগত কর্মকর্তার সহকারী পরিচালক পদে পদোন্নতি নিয়ে ২০১০ সালে অর্থমন্ত্রনায় ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের মধ্যে টানাপড়েন তৈরি হয়। একই বছরের ২৭ অক্টোবর এসইসি’র ওই ৯ ব্যক্তিগত কর্মকর্তাকে চাকরিতে উদ্বৃত্ত ঘোষণা করে তাদের চাকরি নিয়মিতকরণের জন্য এসইসি’র প্রতি নির্দেশনা জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়। সরকারি চাকরিবিধি ১৯৮৫ অধ্যাদেশের আওতায় এ নির্দেশনা জারি করা হয়।

ওই আদেশের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, অর্থ মন্ত্রনালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এসইসি’র চেয়ারম্যানকে বিবাদী করে ৯ কর্মকর্তা আদালতে একটি রিট আবেদন করেন। বাদীর পক্ষে এসইসি’র ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ ২০১১ সালের ২২ মে রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত বছর ১ জুন বিচারপতি এ এইচ এম সামছুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, অর্থ মন্ত্রনালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এসইসির চেয়ারম্যানের প্রতি রুল নিশি জারি করেন।

রুল নিশিতে জনপ্রশাসনের ওই নিদের্শনাকে কেন বেআইনি, কর্তৃত্ব বহির্ভুত ও অবৈধ বলে আদেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

একই সঙ্গে আদালত ওই ৯ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে নিয়োগ দেয়ার আগে অন্য কাউকে সহকারী পরিচালক পদে নিয়োগ প্রদান কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চান।

রিটের ওপর দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত ওই ৯ কর্মকর্তার নিয়োগকে উদ্বৃত্ত ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা নির্দেশনাকে অবৈধ ঘোষণা করেন।

একই রায়ে ওই ৯ ব্যক্তিগত কর্মকর্তার মধ্য থেকে চাকরিবিধি মোতাবেক ২৫ শতাংশ হারে সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।

এদিকে বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রব চৌধুরী।

৯ ব্যক্তিগত কর্মকর্তা হলেন-জালাল উদ্দিন আহমেদ, শাহানা পারভীন, আশরাফুল আলম, নান্নু ভূঁইয়া, মাহফুজুর রহমান, খন্দকার মোহাম্মদ হাবিবুল্লাহ, মুন্সী মুহাম্মদ এনামুল হক ও জিয়াউন্নাহার শরীফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ