1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হবে : চুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ২৫৯ Time View

meherমহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জঙ্গিবাদ দমন করলেই হবে না, এর মূলোৎপাটন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আজ বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় হায়দরাবাদ হোসেনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে এবং যুদ্ধাপরাধীদের বিচারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ‘যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এবং যাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নেই তাদের সাথে কোন ঐক্য হবে না।
তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে।
জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি গণমাধ্যমসহ সকলের প্রতি আহবান জানান।
হাজী মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এড. আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্যানেল মেয়র হোসনে আরা সিদ্দিকী জুলি, কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল ও শিরিন আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ