1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ছেলেসহ পিনাক মালিক ৪ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৯৬ Time View

মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক ও তার ছেলে ওমর ফারুক ওরফে লিমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।image_94789_0

সোমবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের আমলি আদালত-৬-এর হাকিম মো. হারুন অর রশিদ এ আদেশ দেন।

আবু বকর সিদ্দিককে গত বুধবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ফারুককে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেফতার করে র্যা ব। তিনি ওই লঞ্চডুবির ঘটনায় করা মামলার ৩ নম্বর আসামি।

গত ৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে পিনাক-৬ ডুবে যায়। এ পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬১ জন। লঞ্চটির অবস্থান শনাক্ত করা যায়নি। ১১ আগস্ট লঞ্চ উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হয়।

এই লঞ্চডুবির ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাক-৬-এর মালিক আবু বকর, তার ছেলে ওমর ফারুকসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ