1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

চার পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের দাবি আওয়ামী লীগের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৭৯ Time View

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউজ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের ইসি নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্ব পাঁচ সদস্যের প্রতিনিধিদল পূর্ণ কমিশনের সাথে দেখা করে লিখিতভাবে এই দাবি পেশ করেন। পরে বৈঠকের ব্যাপারে এইচটি ইমাম সাংবাদিকদের জানান, এই চারটি বিএনপি সমর্থিত সংস্থা। নিবন্ধিত ১১৮টির মধ্যে এই চারটি সম্পর্কে আমাদের মারাত্মক তথ্য আছে। তারা একেবারে দলীয়। অবজারভারের নামে দলীয় কাজ করে।

তিনি বলেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারনেই এই সব ঘটনা ঘটেছে। মূল আক্রমন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করায় মাহির গাড়িতে হামলা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির ব্যর্থতা বলবো না। যারা দায়ি তাদের চিহৃিত করে ব্যবস্থা নিতে বলেছি আমরা। ইসির ভুমিকা নিরপেক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ