1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত ‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি কেন শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ?

চার কারণে বাহরাইনে নিহত ১০ শ্রমিকের লাশ আসছে না

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১২
  • ১৩৯ Time View

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হতভাগ্য ১০ বাংলাদেশি শ্রমিকের লাশ দেশে আনা সম্ভব হয়নি। চারটি কারণে লাশগুলো আসতে বিলম্ব হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক সুলতানা লায়লা হোসেন বাংলানিউজকে জানান, গত ২৯ মে লাশ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দেশটির আইন মন্ত্রণালয়, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের ছাড়পত্র না পাওয়ার কারণে লাশ দেশে আনতে বিলম্ব হচ্ছে। তবে কাগজপত্রগুলো নেওয়ার জন্য বাহরাইনের বাংলাদেশ দূতাবাস চেষ্টা চালাচ্ছে।

গত ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় একটি বাসার আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় ১০ শ্রমিক। নিহতরা হলেন-কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সিদ্দিক (২৮), মোহম্মদ হানিফ (৬০), তার ভগ্নিপতি মোহম্মদ সোলায়মান (৪২) জামাতা জামিয়া গ্রামের মনির হোসেন (৩০), মনিপুর গ্রামের নূরুল ইসলাম (৪৫) উত্তরদা গ্রামের আনোয়ার হোসেন (৪০) সুসন্দা গ্রামের আবু তাহের (৩৮), চৌদ্দগ্রামের আবুল হাশেম (৩৫) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সৈয়দ আহমদ (৪০)।

২৮ মে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে ছিল, বাংলাদেশিদের লাশ ফেরত ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে শ্রমিকদের পরিচয়পত্র এবং যে কোম্পানিতে তারা কর্মরত ছিলেন তাদের কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ