1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল তরুণীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৫৭ Time View

পাকিস্তানের ফরিদাবাদে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তোলার সময় প্রাণ গেল এক তরুণীর। ফরিদাবাদের খানেওয়াল ফরিদাবাদের রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন ২৫ বছর বয়সী সামরিন। পরে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই সেলফি আর তোলা হয়নি তার, যেতে হয়েছে ট্রেনের নিচে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় দুই পা এবং হাত ভেঙে যায় সামরিনের। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ওই তরুণীকে মুলতানের নিস্তার হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা বৃথা যায়। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে যান তিনি।

পুলিশ ওই তরুণীর মোবাইল ফোনটি উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, নিহত তরুণী আব্বাস নগর এলাকার বাসিন্দা এবং বিএড-এর শিক্ষার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ