1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

চরফ্যাশনে আ.লীগ-বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১৯৭ Time View

ভোলার চরফ্যাশনে একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৩ সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৩০ জনকে চরফ্যাশন ও ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন- দৈনিক মতবাদের জামাল মোল্লা,  মাউনুদ্দিন জমাদার ও দৈনিক আজকের ভোলা প্রতিনিধি ইয়াছিন আরাফাত।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের কারামুক্তি উপলক্ষে বিকেলে সদর রোডে সংবর্ধনার আয়োজন করে চরফ্যাশন উপজেলা বিএনপি।

একই স্থানে আওয়ামী লীগ নেতা হারুনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে যুবলীগ ও ছাত্রলীগ।

এ ঘটনা নিয়ে দুপুর থেকেই দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপ বাজারের পাল্টা-পাল্টি মিছিল করে।

এরপরই বিকেল সাড়ে ৪টার দিকে উত্তেজনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিকাল ৫টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ৫০ জন আহত হন। আহতদের ভোলা ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভোলা সহকারী পুলিশ সুপার মো. মাহাফুজুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্তিতি এখন কিছুটা শান্ত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপ বাজারে মহড়া দিচ্ছিল বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ