1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চকবাজারে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৫৯ Time View

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ করেছে ২০ বছরের ওই তরুণীর পরিবার। অভিযোগের ভিক্তিতে ওই তরুণীর ফুপা সজীবকে (৩৫) আটক করেছে পুলিশ।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, ওই তরুণী কথা বলতে পারেন না। সজীব তাকে দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল। মেয়েটি নিজ মুখে কিছু না বলতে পারলেও সম্প্রতি সে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর পরিবারের নজরে আসে বিষয়টি।

এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। মামলার পর সজীবকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ