1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

ঘুষিতে জ্ঞান হারান দাঙ্গাল অভিনেত্রী ফাতিমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১১০ Time View

আক্ষরিক অর্থেই তিনি দাঙ্গাল গার্ল। অন্যায়ের প্রতিবাদে সর্বদাই এক পা বাড়িয়ে থাকেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তবে এর জেরে কঠিন পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাকে।

সম্প্রতি বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়বার ঘটনা নিয়ে মুখ খুলেছেন আমির খানের দাঙ্গাল ছবির নায়িকা। এবার তিনি জানালেন জীবনের সব কঠিন পরিস্থিতিতে পরিবার কীভাবে তার পাশে থেকেছে। পরিবারকেই নিজের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম বলে অভিহিত করেন ফাতিমা। বাবাই ফাতিমার চোখে জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী পুরুষ।

বাবার সাহাসিকতা ও ব্যক্তিত্বের প্রশংসা করতে গিয়ে এক ঘটনার কথা জানান ফাতিমা। তিনি বলেন, কীভাবে এক ব্যক্তির পিছু ধাওয়া করেছিল তার বাবা। জিম থেকে ফিরছিলেন ফাতিমা, এর পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি খারাপ চাউনিতে দেখছিল তাকে এবং এর পর অশ্লীল টিপ্পনিও করে।

ফাতিমা বলেন, এর পর কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল পরিস্থিতি। ফাতিমা এর পর তাকে কষিয়ে চড় মারার হুমকি দেন। এর মাঝে সেই ব্যক্তি অভিনেত্রীর গায়ে হাত দিলে চড় মারেন তিনি। সেই লোকটিও তার পর ফাতিমার মুখে সজোড়ে ঘুষি মারে। এতে কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন ফাতিমা।

এর পর ফোন করে বাবাকে সব ঘটনা বলেন ফাতিমা। এর পর দু-তিনজন লোক নিয়ে এসে সেই লোকটিকে পিটিয়ে ছিলেন ফাতিমার বাবা। অভিনেত্রী বলেন, লোকটির পিছু ধাওয়া করে তার বাবা-ভাইয়েরা উচিত শিক্ষা দেয়।

ফাতিমা খুব অল্প বয়স থেকেই ছবিতে অভিনয় করছেন। চাইল্ড আর্টিস্ট হিসেবে বহু ছবিতে কাজ করেছেন তিনি। বক্স অফিসে তার শেষ রিলিজ ছিল ‘সূরজ পে মঙ্গল ভারি’, যা একেবারেই মুখ থুবড়ে পড়ে। তবে নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আজিব দাস্তানস’এ দেখা গিয়েছে ফাতিমাকে। এতে প্রশংসিত হয়েছে তার অভিনয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ