1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৮৪ Time View

নিজেদের মাঠে বাংলাদেশ যে কতটা শক্তিশালী সে কথা সবাই জানে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে গতকালই বাংলাদেশে পৌঁছে গেছে শ্রীলঙ্কা দল। দেশ ছাড়ার আগে শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথইউজও স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা ভীষণ চ্যালেঞ্জের। বিগত কয়েকটি সিরিজের মধ্যে ঘরের মাঠে তারা মাত্র একটিতে হেরেছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে তারা। যে কারণে নিজেদের মাঠে ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ।’

ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক আগের দিন লঙ্কান অধিনায়কের পাশে বসে হাথুরুও বলে উঠলেন ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল ও কঠিন প্রতিপক্ষ।’

ইতিহাস জানাচ্ছে হাথুরুর কোচিংয়ে বাংলাদেশ দল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তির দেশগুলোকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। এই সময়ের মধ্যে একটি মাত্র সিরিজ হারের রেকর্ড আছে সেটা ইংল্যান্ডের বিপক্ষে। সেই সাফল্যের সুখ স্মৃতি চারণ করতে গিয়ে ক্ষানিক আপ্লুত হাথুরু বলে বসেন, ‘গত সাড়ে তিন বছর আমরা ঘরের মাঠে একটি ছাড়া সবগুলো সিরিজই জিতেছি। সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে বলেন, আসলে এটা হবে আমার সাবেক দল বাংলাদেশ।’

শ্রীলঙ্কার কোচ হিসেবে নিজের প্রথম সিরিজে সাবেক শিষ্যদের পাচ্ছেন হাথুরুসিংহে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) নিজেদের প্রথম ম্যাচের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ