1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে

গান্ধী পরিবারের কেউই আর কংগ্রেসকে বাঁচাতে পারবে না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪
  • ১৬১ Time View

গান্ধী পরিবারের কোনো সদস্যই আর কংগ্রেসকে বাঁচাতে পারবে না। গতকাল কংগ্রেসকে কটাক্ষ করে এই মন্তব্য করেন বিজেপির প্রবীণ নেত্রী তথা গান্ধী পরিবারের ছোট বউ মানেকা গান্ধী।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল মানেকা গান্ধী বলেন, সম্প্রতি বিধানসভা নির্বাচনে চার রাজ্যে কংগ্রেসের যে হাল হয়েছে সেখান থেকে উঠে দাঁড়ানো আর সম্ভব নয়। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পথ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে মানেকা গান্ধী বলেন, মানুষ কংগ্রেসের ওপর থেকে আস্থা হারিয়েছে। আর সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জনগণ কংগ্রেস বা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিষয়ে শুনতে চায় না। তারা মনে করেন সরকারের বাইরে থেকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সরকারকে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছে। দেশের মানুষ বোকা নন। সবাই জানেন মনমোহন সিং প্রধানমন্ত্রী। কিন্তু সত্যিই কী তিনি প্রধানমন্ত্রী? প্রিয়াঙ্কা গান্ধীকে মঞ্চে আনলেও খুব একটা সুবিধা কংগ্রেস করতে পারবে না বলেই মনে করেন মানেকা। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর কোনো তুলনাই হয় না। মানেকা গান্ধী বলেন, নরেন্দ্র মোদী বাঘ হলে রাহুল একটা পাখিমাত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ