1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

খেলাঘরের বিপক্ষে সুপার ওভারে জিতল মোহামেডান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৬০ Time View

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ১০ম রাউন্ডে আজ দিনের প্রথম তিনটি ম্যাচই পড়েছিল বৃষ্টি বাধায়। তাই বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ নেমে আসে ১০ ওভারে।

কার্টেল ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে মোহামেডান। তাতে আব্দুল মাজিদের ৫৭ রানে ভর করে ৫ উইকেটে ৮৫ রানের লক্ষ্য দেয় খেলাঘরকে। মোহামেডানের মাজিদ ছাড়া বাকি আট ব্যাটসম্যানই পারেনি দশ রানের কোঠা পার করতে। খেলাঘরের হয়ে ৪ উইকেট নেন ইফরান হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে জহুরুল ইসলামের ২৮ ও মাসুম খানের ৩৩ রানের কল্যাণে ম্যাচ টাই হয়েছিল শুরুতে। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করে খেলাঘর ১ উইকেটে করেছিল ১৩ রান। পরে ইরফান শুক্কুরের ব্যাটে ১ উইকেটে ১৪ রান তুলে রুদ্ধশ্বাস জয় পায় মোহামেডান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ