1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

খুলনার তিন হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৮ Time View

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন এবং খুলনা জেনারেল (সদর) হাসপাতালে একজন মিলে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৩ জুন) সকালে এসব হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি জানিয়েছেন।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। আর আইসিইউতে রয়েছেন ২০ জন। আজ সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের রামপালের আফজাল শেখ (৬১), নড়াইলের গোয়ারা এলাকার নির্মলকান্তি সাহা (৭৯), যশোরের বাঘারপাড়ার ভানু বেগম (৬০), খুলনার দিঘলিয়ার মো. সোহরাব শেখ (৬৮), নগরীর সোনাডাঙ্গার সামসুর আলম (৫৮) ও লবনচরা এলাকার আনোয়ার (৫৮)।

অন্যদিকে, খুলনা জেনারেল হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত হোসনে আরা বেগম (৬০) সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

এ ছাড়া বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮১জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৬ জন আইসিইউতে ভর্তি।

মৃত ব্যক্তিরা হলেন- নগরীর সোনাডাঙ্গার মনিরুল ইসলাম (৬২), খালিশপুরের জালাল আহমেদ খান (৬৫), যশোরের মনিরামপুরের জাকির হোসাইন (২৯), খুলনার মৌলভীপাড়ার মো. মাসুদুল হক (৮৫), বাগেরহাটের হাকিমপুরের জ্যোস্না রানী দাশ (৫৬) ও খুলনার খানজাহান আলী থানা এলাকার মিয়া মাহবুবুর রহমান (৯৫)।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে গতকাল মঙ্গলবার (২২ জুন) ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ ছাড়া বাগেরহাটের ২৭ জন, যশোরের ৭ জন, পিরোজপুরের ৩ জন, সাতক্ষীরা, গোপালগঞ্জে ও চুয়াডাঙ্গা জেলার একজনের করে করোনা শনাক্ত হয়। খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ