1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

খুব শিগগির বাংলাদেশে পেপলের কার্যক্রম শুরু হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ১২৬ Time View

ঝামেলামুক্ত ইলেক্ট্রনিক মানি ট্রান্সফারের পথ সুগম করতে এবং কনজিউমারের প্রবেশ বৃদ্ধি ও দেশের ফ্রি লাঞ্চারের অর্থ সংগ্রহের জন্য বিশ্বব্যাপী অনলাইন পেমেন্ট ব্যবস্থা পেপল খুব শিগগির বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সাংবাদিকদের জানান, আজকের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশে পেপল সাভির্স চালুর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
তিনি বলেন, আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক গত ২২ থেকে ২৪ মার্চ জামার্নীতে, ২৯ থেকে ৩১ মার্চ যুক্তরাষ্ট্রে এবং ২ থেকে ৪ এপ্রিল আর্জেন্টিনায় সফর করেন এবং এ সময় তিনি গুগল, ফেসবুক ও পেপল এর উচ্চ পদস্থ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন।
শফিউল আলম পেপল এর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকের ফলাফল সম্পর্কে উল্লেখ করে বলেন, পেপল খুব শিগগির বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে।
১৯৯৮ সালে ডিসেম্বরে পেপল চালুর পর থেকে ইতোমধ্যেই প্রায় ২০ কোটি একক ও ব্যবসায়িক পেমেন্ট ইলেক্ট্রনিকেলি ফান্ড ট্রান্সফার হয়েছে।
সারাবিশ্বে প্রায় দু’শতাধিক মার্কেটে পেপল সুবিধা রয়েছে।একাউন্ট হোল্ডাররা শতাধিক মূদ্রায় তাদের বিল পেয়েছে। ৫৬টি মূদ্রায় তহবিল তুলেছে। ২৫টি মূদ্রায় একাউন্টস ব্যালেন্স স্থগিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ