1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে পুঠিয়া রাজবাড়ির রাজকন্যা এখন ভারতের জনপ্রিয় অভিনেত্রী আজ ভূত চতুর্দশীতে দেখুন পশ্চিমবঙ্গের ১০টি ভূতের সিনেমা সেরে উঠছেন অধিনায়ক তপু শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ৮৫ যাত্রী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনা: ত্রাণমন্ত্রী

খাল কেটে কুমির আনার সুযোগ নেই, সংবিধান অনুযায়ীই হবে সংসদ নির্বাচন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০১৩
  • ১৫৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, খাল কেটে কুমির আনার সুযোগ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের গণতন্ত্র নিয়ে আর কাউকে খেলা করতে দেয়া হবে না।
শনিবার সকালে গণভবনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের উদ্যোগে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অধীনে যে সব নির্বাচন হয়েছে তার একটি নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকার বিশ্বাসী। ভোট চুরির নীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। কখনো করবেও না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি থাকে বলেও বলেন তিনি।

শেখ হাসিনা আসন্ন চার সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থীরা অংশ নেয়ায় বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করি আগামী সংসদ নির্বাচনেও তিনি অংশ নেবেন।

তৃণমূল নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং ফরিদপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ