1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

খালেদা দেশে ফিরছেন শনিবার, রোববার ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২
  • ১৪৫ Time View

চীন সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  আর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরছেন রোববার রাতে।

দলীয় সূত্র জানিয়েছে, থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ শুক্রবার চীন থেকে ফিরে ব্যাংককে রাতযাপন করবেন খালেদা জিয়া। একই ফ্লাইটে আগামীকাল সকালে ব্যাংকক থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।

অপরদিকে ব্রাসেলসে ইউরোপীয়ান ইউনিয়নের পার্লামেন্ট আয়োজিত সেমিনারে ‘বাংলাদেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন’ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাসটেইনেবল ডেমোক্রসি’ বিষয়ে লেকচার শেষে আগামী রোববার রাত ২টায় ঢাকায় ফিরবেন ফখরুল।

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে গত ১৪ অক্টোবর ঢাকা থেকে রওয়ানা হয়ে থাইল্যান্ড হয়ে পরদিন ১৫ অক্টোবর চীন পৌছান খালেদা জিয়া।

সফরকালে দেশটির উপ-রাষ্ট্রপতি জি জিংপিনসহ সরকার ও সিপিসির উর্দ্ধতান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারপার্সন সেলিমা রহমান ও শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ