1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ক্রিকেটের জার্সি ছেড়ে কুর্তা-পায়জামায় পঞ্চায়েত সিরিজের প্রচারণায় পিটারসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ক্রিকেট মাঠে ব্যাট হাতে দীর্ঘদিন দাপট দেখিয়েছেন। তবে এবার ভারতের ছোট্ট একটি গ্রামের প্রেমে মজেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন। ক্রিকেটের জার্সি ছেড়ে কুর্তা-পায়জামা পরে, হাতে গামছা নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর কাল্পনিক গ্রাম ফুলেরায়।

জনপ্রিয় এই সিরিজের পঞ্চম মৌসুমের প্রচারণায় অংশ নিয়েছেন পিটারসেন। প্রাইম ভিডিও প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে তাকে ফুলেরার বাসিন্দার ভূমিকায় দেখা গেছে। সেখানে নিমের ডাল দিয়ে দাঁত মাজা থেকে শুরু করে গ্রামের পরিচিত জায়গাগুলো ঘুরে দেখাসহ নানা কাজে অংশ নেন তিনি।

ভিডিওতে নিজের পরিচয় দিয়ে পিটারসেন বলেন, ‘আমি কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি, পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু ফুলেরার মতো জায়গা কোথাও নেই।’

সিরিজটির জনপ্রিয় সংলাপেও কণ্ঠ মিলিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ‘গজব বেইজ্জতি হ্যায় ইয়ার’ সংলাপটি বলার পাশাপাশি সিরিজের পরিচিত গানের তালে নাচতেও দেখা যায় তাকে।

ফুলেরার পানির ট্যাংকির সঙ্গে প্যারিসের আইফেল টাওয়ারের তুলনা করে মজার মন্তব্যও করেন পিটারসেন। তার মতে, আইফেল টাওয়ার যেমন ভালোবাসার জন্য পরিচিত, ফুলেরার পানির ট্যাংকিও তেমনি ভালোবাসার স্মৃতিবিজড়িত জায়গা।

ভিডিওতে হিন্দিতে কথা বলে সিরিজের বিভিন্ন ঘটনা স্মরণ করার পাশাপাশি নতুন প্রধানের সঙ্গেও পরিচিত হন তিনি। ফুলেরায় চায়ের অর্ডার দেওয়ার বিশেষ ধরন নিয়েও মজা করেন পিটারসেন। তার ভাষায়, সেখানে চা চাইতে হয় ‘অ্যাই, দো কাপ চায়ে’ বলে।

দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের নির্মাণে ২০২০ সালে মুক্তি পায় ‘পঞ্চায়েত’। চারটি মৌসুমের সাফল্যের পর এবার আসছে সিরিজটির পঞ্চম মৌসুম। আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব ও নীনা গুপ্তাসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ