1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

কিছু মতলববাজ রাজনীতিবিদ ড. ইউনূসের পাশে ঘুরঘুর করছে: বনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০১৩
  • ২০০ Time View

কিছু মতলববাজ রাজনীতিবিদ ড. ইউনূসের পাশে ঘুরঘুর করছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচন-সরকারের সাফল্য: খালেদা জিয়ার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গ্রামীণ ব্যাংক দখল নয় বরং সরকার এই ব্যাংককে আরো শক্তিশালী করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূসের আশপাশে কিছু মতলববাজ রাজনীতিবিদ ঘুরঘুর করছেন।

ড. ইউনূসকে তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান বনমন্ত্রী।

পাঁচ সিটি নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর দলের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা অচিরেই কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে হারার পর অনেকের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। কিন্তু আ. লীগের একটা গুণ আছে তা হলো যে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা ঘুরে দাড়াঁই। আগামী কয়েক দিনের মধ্যে সব হতাশা ভুলে নেতাকর্মীরা ঘুরে দাঁড়াবেন।

বনমন্ত্রী আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সরকার সমর্থিত মেয়র প্রার্থীর পরাজয় হলেও দেশের গণতন্ত্র, সরকার ও শেখ হাসিনার নীতি জয়ী হয়েছে। তিনি বলেন, গত সাড়ে চার বছরে সাড়ে পাঁচ হাজারেরও বেশি স্থানীয় নির্বাচন হয়েছে। সেখানে কোনো অনিয়মের প্রমাণ করতে পারেনি কেউ।

আগামী জাতীয় নিবার্চন বিভিন্ন দেশের প্রচলিত নিয়মে এবং এই কমিশনের আওতায়ই হবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

উল্লেখ্য, হাজী সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ