1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

কিউইদের হয়ে ছক্কার রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

নিউজিল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন কোরি অ্যান্ডারসন। রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪১ বলে ২ চার ও ১০ ছক্কায় ৯৪ রান করেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।

আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৪টি ছক্কা হাঁকিয়ে সেরার রেকর্ডটি এখন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের দখলে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ সে রেকর্ড ছোঁয়ার লড়াইয়ে শেষপর্যন্ত ১০ ছক্কা হাঁকিয়ে থামতে হয়েছে অ্যান্ডারসনকে।

বাংলাদেশের বিপক্ষে ১০ ছক্কা আর ২ চারে ৯৪ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডারসন। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ১০ ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলের পাশে  অ্যান্ডারসন। ২০০৭ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটিং দানব গেইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ