1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ১০২ Time View

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আজ সকালে ট্রেনের ধাক্কায় নিহত এক যুবকের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে (জিআরপি) থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, কারওয়ান বাজারে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) কাছে রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওই যুবক নিহত হন। তাঁর পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।

তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এএসআই আরো জানান, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ