1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক আজ (১৮ নভেম্বর) বাংলাদেশের টেস্টসহ টিভিতে যত খেলা কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ গাংনীতে কৃষক দল নেতার বাড়িতে মিলল প্রায় কোটি টাকার শিবলিঙ্গ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা ম্যাকাওকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

গতকাল (মঙ্গলবার, ১৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহদী আমিন বলেন, ‘গত কয়েক দিনে দেশে ও বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা আমরা দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিক্কৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তার পুরো পরিবার-পরিজন, মন্ত্রিসভা, সংসদ সদস্যবৃন্দ এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাদের সেই চরিত্র ও অবস্থার এখনও পরিবর্তন হয়নি।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘দেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে মাহদী আমিন আরও বলেন, ‘আমরা দেখছি অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ