1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

করোনা : বিশ্বজুড়ে আরও ৭০৫ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ২ লাখ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৫৮ Time View

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭০৫ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ১৯৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩০ হাজার ৪৫২ জনে। আর ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ১৪৬ জনে।
তবে বিশ্বে এখন করোনায় বিপর্যস্ত জাপান। দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮১ জন। আর মারা গেছেন ৪১৫ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬২ হাজার ৬৭৯ জন মারা গেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন ২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২৫ হাজার ৫৪১ জন মারা গেছেন।
দৈনিক মৃত্যুর দিক দিয়ে গত ২৪ ঘণ্টায় জাপানের পর রয়েছে হংকং। দেশটিতে মারা গেছেন ৬৬ জন। এরপর রাশিয়ায় ৪৩, দক্ষিণ কোরিয়ায় ৩৭, ফিলিপাইনে ৩৩, তাইওয়ানে ৩১, চিলিতে ১৩ ও ব্রাজিলে ১১ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ